নিজস্ব সংবাদদাতা, মালদা: এবারে মালদা গাজলের বিধায়কের সোশ্যাল মিডিয়ার ফেসবুক একাউন্ট অফিসিয়াল পেজ হ্যাকের অভিযোগ একের পর এক ঘটনা সামনে আসতেই বিধায়ক ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। ঘটনায় অভিযোগ তার সাইবার ক্রাইম থানায় ইতি মধ্যেই তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশপ্রথমে বাড়িতে দুষ্কৃতী হামলা। তার কিছুদিন পর গাড়িতে নাশকতার চেষ্টা। এবার ফেসবুক অ্যাকাউন্ট এবং অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ বিধায়কের। বিষয়টি নিয়ে ইতিমধ্যে মালদার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন বিধায়ক চিন্ময় দেব বর্মন। একের পর এক এই ধরনের ঘটনা সামনে আসতেই স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গাজোলে।বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন বললেন – সামনের বছরই বিধানসভার নির্বাচন আসতে চলেছে। আমার মনে হয় বিধানসভা নির্বাচনের আগে আমাকে কালিমা লিপ্ত করার জন্যই সামাজিক মাধ্যমের পেজ দুটি পরিকল্পনা করে হ্যাক করা হয়েছে। আমার ফেসবুক অ্যাকাউন্টগুলো থেকে আমার নিজের কাজকর্ম এবং দলীয় বিভিন্ন বিষয় আমি শেয়ার করে থাকি। আমার বিশ্বাস এই ভুয়ো অ্যাকাউন্ট গুলো ব্যবহার করে আমার এবং দলের নামে বিভিন্ন কুৎসা ছড়ানো হতে পারে। সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করার জন্যই এগুলো ব্যবহার করা হতে পারে। বিষয়টি নিয়ে আমি এবং আমার পরিবার যথেষ্ট আতঙ্কে রয়েছি। আমি লিখিতভাবে বিষয়টি মালদা সাইবার ক্রাইম থানায় জানিয়েছি। একই সঙ্গে আমাদের দলের জেলা সভাপতি এবং রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি।এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আসিস কুন্ডু জানান বিজেপি বিধায়ক কে কেউ হয়তো অপছন্দ করছে পুলিশকে বলব সে বিষয়টা একটু দেখা উচিত l বিজেপি দলের হয়তো বিধায়ককে তার দলের নেতা কর্মীরা মানতে পারছেন না বর্বর বিধায়ক চিন্ময় দেব বর্মনের সাথে এরকম ঘটনা ঘটছে পুলিশের প্রতি ভরসা রাখুন পুলিশ ইতিমধ্যেই এর তদন্ত শুরু করেছে তদন্তি উঠে আসবে অভিযুক্তরা কারা।
বিধায়কের সোশ্যাল মিডিয়ার ফেসবুক একাউন্ট অফিসিয়াল পেজ হ্যাকের অভিযোগ।












Leave a Reply