আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- সোমবার ফালাকাটা ব্লকের ভুটানিরঘাটের ডাঙ্গা পাড়ায় চিতাবাঘের আতঙ্কের জেরে খাঁচা বসাল বন দফতর। চিতাবাঘের আতঙ্কে কাঁপছে গোটা এলাকা। বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা রাজু সরকারের কথায়, এদিন একজন জমিতে স্প্রে করার সময় চিতাবাঘ দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ও বন দফতরে খবর দেওয়া হয়। বনদপ্তরের থেকে এলাকায় খাঁচাপাতা হয় বলে তিনি জানান।দলগাঁও বন দপ্তরের রেঞ্জার ধনঞ্জয় রায় বলেন, একটি খাঁচা পাতা হয়েছে। অযথা আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।
চিতাবাঘের আতঙ্কে কাঁপছে গোটা এলাকা, বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন বাসিন্দারা, খাঁচা বসাল বন দফতর।












Leave a Reply