আবৃত্তি, সঙ্গীত ও আলোচনায় কবিগুরুকে স্মরণ করল বালুরঘাট।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বালুরঘাটে আয়োজিত অনুষ্ঠানে কবিগুরুর জীবন, কর্ম ও দর্শন নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভায়ু হক, গঙ্গারামপুর মহকুমার তথ্য সংস্কৃতি আধিকারিকসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। কবিতা আবৃত্তি, গান ও বক্তৃতার মধ্য দিয়ে কবিগুরুর প্রতি নিবেদিত হয় আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *