তপনের হজরতপুরে “আমাদের পাড়া, আমাদের সমাধান” ক্যাম্প পরিদর্শনে জেলাশাসক বিজিন কৃষ্ণা।।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- গ্রামের মানুষের সঙ্গে সরাসরি কথা শুনে তাঁদের সমস্যা ও দাবি-দাওয়া সমাধানে উদ্যোগ নিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। মঙ্গলবার তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের চকবলিরাম এলাকায় বসেছিল “আমাদের পাড়া, আমাদের সমাধান” ক্যাম্প।

দুপুরে জেলা শাসক বিজিন কৃষ্ণা উপস্থিত হন চকবলিরাম প্রাথমিক বিদ্যালয়ে, পর্যবেক্ষক আর অর্জুন-এর সঙ্গে মিলিত হয়ে। তিনি সরাসরি গ্রামবাসীর সঙ্গে আলাপ করেন—রাস্তা পাকা আছে কি না, পানীয় জলের সমস্যা, বিদ্যুতের অবস্থা এবং অন্যান্য মৌলিক সমস্যার বিষয়ে। একই সঙ্গে গ্রামের মানুষের অভিযোগ ও দাবিগুলি নথিভুক্ত করা হয়।

এদিন জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ, তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন, এবং হজরতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রীতা মৃধা প্রমুখ।

জেলাশাসক বিজিন কৃষ্ণা আশ্বাস দেন, গ্রামবাসীর সমস্যাগুলি খতিয়ে দেখে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *