
নিজস্ব সংবাদদাতা, মালদা: – মালদা শহরের ঘোড়াপীড় সার্বজনীন দুর্গোৎ কমিটি এবার ২৯তম বছর পদার্পণ করছে। প্রতিবছরের মতো এবারের পূজোতেও দর্শনার্থীদের জন্য রয়েছে নতুন চমক। এবারের বিশেষ থিম “রইল না মোর ঘরের চাবি মোদের হাতে” দিয়ে পূজা উদ্যোক্তারা তুলে ধরেছেন রাজমিস্ত্রি ও অট্টালিকা প্রস্তুতকারকদের জীবনযাপন।
উদ্যোক্তাদের বক্তব্য অনুযায়ী, বড় বড় অট্টালিকা তৈরি করে যাঁরা, তাঁদের নিজের জীবনযাপন প্রায়ই ন্যূনতম। কুঁড়ে ঘরে বসবাস করে তারা অট্টালিকা নির্মাণ করেন, কিন্তু সেই অট্টালিকার চাবি শেষ পর্যন্ত বড়লোকদের হাতে চলে যায়। এই থিমের মাধ্যমে তাঁরা সেই বাস্তবতা দর্শনার্থীদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন।
এছাড়াও পূজার কদিন জুড়ে সামাজিক সেবামূলক কাজকর্মের আয়োজন থাকবে। জেলার সেরা দশের মধ্যে স্থান পাওয়া এই পূজা এবারের প্রদর্শনীতে দর্শকদের নজর কেড়েছে এবং আঞ্চলিক ঐতিহ্য ও সামাজিক বার্তাকে একসাথে তুলে ধরবে।












Leave a Reply