শিক্ষা ও কাজের দাবিতে বামনগোলা বিডিও অফিস ঘেরাও, DYFI ও ক্ষেত মজুর ইউনিয়নের ডেপুটেশন।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে এবং লাগামহীন দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার বামনগোলায় রাস্তায় নামল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) ও সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন। পাকুয়াহাট রবীন্দ্র মোড় থেকে DYFI-র সদস্যরা একটি র‍্যালি করে বামনগোলা বিডিও অফিসে পৌঁছে ডেপুটেশন জমা দেন।

DYFI-র পক্ষ থেকে সাত দফা দাবি এবং ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে ১৩ দফা দাবি বিডিও হাতে তুলে দেওয়া হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য –

১০০ দিনের কাজ অবিলম্বে চালু করা

বিদ্যালয়ের ক্লাস বন্ধ রেখে কোনো সরকারি অনুষ্ঠান না করা

ব্লকজুড়ে মাদকদ্রব্যের রমরমা বন্ধ করা

বেহাল রাস্তাগুলির নতুনভাবে সংস্কার করা

সমস্ত পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে স্থায়ী কাজের ব্যবস্থা করা

মুদিপুকুর ও নালাগোলা হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার, নার্স, সরকারি স্টাফ ও টেকনিশিয়ানের ব্যবস্থা করা

এদিন উপস্থিত ছিলেন DYFI সম্পাদক বিশ্বজিৎ মিশ্র, সভাপতি লালু রবিদাস, ক্ষেতমজুর ইউনিয়নের সম্পাদক খগেন বর্মন, সভাপতি গোপাল মন্ডল, গণসংগঠনের নেত্রী রেবারানি সরকার এবং সিপিআইএম মালদা জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ছবি দেব। এ ছাড়াও DYFI ও ক্ষেত মজুর ইউনিয়নের অসংখ্য কর্মী-সমর্থক এদিনের কর্মসূচিতে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *