নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- আদিবাসী নাবালিকা ছাত্রীদের ওপর একের পর এক শীলতাহানি, ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মালদহের বামনগোলা থানা ঘেরাও কর্মসূচি পালন করল আদিবাসী সেঙ্গেল অভিযান ।সোমবার দুপুর সংগঠনের নেতা-নেত্রী ও কর্মীরা বামনগোলা স্কুল মোড় থেকে ধামসা মাদল তীর ধনুক হাতে নিয়ে মিছিল করে বামনগোলা থানার গেটের সামনে আটকে পড়ে সেখানেই বিক্ষোভ দেখাতে থাকে আদিবাসী সিঙ্গেল অভিযানের কর্মী সমর্থকরা।তাঁদের অভিযোগ, বীরভূমে এক আদিবাসী নাবালিকাকে অপহরণ করে খুনের ঘটনা সহ বিভিন্ন দাবি তুলে পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানায় আন্দোলনকারীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দাবি সহ ছয় দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দিলেন বামনগোলা থানার আইসির হাতে । এই কর্মসূচিতে নেতৃত্ব দেন আদিবাসী সেঙ্গেল অভিযানের মালদা জেলা সভাপতি সহ কর্মী সমর্থকরা।
ধামসা-মাদল হাতে মিছিল, বামনগোলায় তীব্র বিক্ষোভ আদিবাসী সেঙ্গেল অভিযানের।












Leave a Reply