“আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্পে রাস্তার কাজের সূচনা জটেশ্বরে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: জটেশ্বর-এর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৪২ নম্বর বুথের স্কুলপাড়া এলাকায় “আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্পের অধীনে দুটি পেভার ব্লক রাস্তা ও একটি ঢালাই রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হল রবিবার।
দীর্ঘদিনের যাতায়াত সমস্যার কথা মাথায় রেখে এলাকার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নতুন রাস্তার কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী সমরেশ পাল, পঞ্চায়েত সদস্যা রিংকু মোদক, সমাজসেবী গৌর দত্ত, অনুপ দে, প্রাণেশ সরকার-সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।
এদিন সমরেশ পাল জানান, “এই ধরনের উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার পরিকাঠামো আরও মজবুত হবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত অনেকটাই সহজ ও সুবিধাজনক হয়ে উঠবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *