ফালাকাটায় অবৈধ আফিম চাষ নষ্ট করল প্রশাসন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: ফালাকাটা ব্লকের ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বংশীধরপুর এলাকায় সবজি চাষের আড়ালে চলছিল অবৈধ আফিম চাষ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে সেখানে অভিযান চালায় পুলিশ ও প্রশাসন।
অভিযান চলাকালীন প্রায় এক বিঘা জমি জুড়ে থাকা আফিম গাছ ট্র্যাক্টর চালিয়ে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয়।
এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ফালাকাটার বিডিও আদৃতা সমাদ্দার, ফালাকাটা থানার আইসি প্রশান্ত বিশ্বাস এবং আবগারি দপ্তরের আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা এই অবৈধ চাষের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইসি প্রশান্ত বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *