নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট:- নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার দুপুরে বালুরঘাট বিধানসভার অন্তর্গত ডাঙ্গা পঞ্চায়েতের আমতলী গ্রামে জোরদার প্রচার চালালেন বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়।
দুপুর প্রায় ১টা নাগাদ তিনি এলাকায় পৌঁছে প্রথমে স্থানীয় শীতলা ও কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার কর্মসূচির সূচনা করেন। এলাকার শান্তি ও নিজের জয়ের কামনায় ভক্তিভরে প্রার্থনা করেন তিনি।
এরপর মন্দির প্রাঙ্গণেই বুথ স্তরের কর্মী-সমর্থকদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করেন। সেখানে নির্বাচনী রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে প্রখর রোদ উপেক্ষা করেই গ্রামে গ্রামে বাড়ি বাড়ি পৌঁছে জনসংযোগে নামেন প্রার্থী। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শোনেন এবং আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলেও জানান।
প্রার্থীর এই নিবিড় প্রচার কর্মসূচিতে দলীয় কর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
আমতলীতে ঝড় তুললেন বিজেপি প্রার্থী, জনসংযোগে জোর বিদ্যুৎ কুমার রায়ের।












Leave a Reply