আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফালাকাটা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের প্রার্থী তরুণ বর্মন।
শনিবার সমর্থকদের সঙ্গে নিয়ে শহর জুড়ে বর্ণাঢ্য মিছিল করেন তিনি। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে শেষ পর্যন্ত আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ‘ডুয়ার্স কন্যা’-য় গিয়ে পৌঁছায়, যেখানে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল-এর আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি সুভাষ রায়, ফালাকাটা ব্লক কমিটির সাধারণ সম্পাদক সত্যজিৎ অধিকারী এবং প্রচার সম্পাদক কমলেশ বর্মন সহ একাধিক নেতা-কর্মী।
মনোনয়ন ঘিরে কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের মতে, এই কর্মসূচি ফালাকাটা কেন্দ্রে কেএসডিসি-র উপস্থিতি আরও জোরদার করবে।
বর্ণাঢ্য মিছিলে মনোনয়ন জমা কামতাপুর প্রার্থী তরুণ বর্মনের।











Leave a Reply