মালদা, নিজস্ব সংবাদদাতা:— প্রতি বছরের মতো এবারও চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর উপলক্ষে মহাধুমধামের ছবি নজরে এল পুরাতন মালদা মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মোহনবাগান এলাকায় এলাকায়। মঙ্গলবার সকাল থেকেই গাজন শিল্পীরা সং সেজে, হাতে শস্ত্র নিয়ে বিভিন্ন নাচ করতে দেখা গিয়েছে মোহনবাগান মাঠে। যা দেখতে মাঠের চারপাশে অগণিত মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সকলের চোখেমুখেই চরম আনন্দ, উচ্ছ্বাসের ছবি নজরে আসে। যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে পুরাতন মালদার মহোনবাগান মাঠ।কমিটির তরফ থেকে জানানো হয় প্রায় ৪৩ বছর ধরে এই রীতি মেনেই এই অনুষ্ঠান হয়ে আসছে বিভিন্ন দল এই মাঠে ভিন্ন ছদ্মবেশে নাচ করে এই নাচের মধ্যে দিয়ে প্রথম দ্বিতীয় তীর্থ সহ বিভিন্ন দলকে পুরস্কৃত করা হবে।
গাজন শিল্পীদের নাচে মুখর মোহনবাগান মাঠ।












Leave a Reply