পৌরভোটের আগে ডোমকলে বিশাল রোড শো, উত্তপ্ত রাজনৈতিক আবহ।

ডোমকল, নিজস্ব সংবাদদাতা: আসন্ন ডোমকল পৌরসভা নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে ডোমকলে শক্তি প্রদর্শন করল শাসক শিবির। ডোমকল বিধানসভা কেন্দ্রের প্রার্থী এসপি হুমায়ুন কবিরকে সামনে রেখে শনিবার ডোমকল পৌরসভার ১ ও ৫ নম্বর ওয়ার্ড এলাকায় বিশাল রোড শো অনুষ্ঠিত হয়।
রোড শোয়ে হাজার হাজার মোটরবাইকের উপস্থিতি নজর কেড়েছে। নেতৃত্বে ছিলেন সালামত উল্লাহ, গোলাম মর্তুজা, মহিদুল ইসলাম ও আব্দুস সামাদ সহ একাধিক নেতা-কর্মী।
রোড শো চলাকালীন বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শাসক শিবিরের দাবি, পৌরসভার একাধিক ওয়ার্ডে বিরোধী শিবির কার্যত সংগঠনহীন অবস্থায় রয়েছে।
বিশেষ করে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফকিরাবাদ এলাকার ১৮৫ ও ১৮৪ নম্বর বুথে বিরোধীদের কোনও দেওয়াল লিখন, পতাকা বা প্রচারের চিহ্ন দেখা যায়নি বলে দাবি করা হয়েছে।
আসন্ন নির্বাচনকে ঘিরে ডোমকলে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *