মালদা, নিজস্ব সংবাদদাতা:—– এনআইএ-র নোটিস ঘিরে তোলপাড় মালদার কালিয়াচক এলাকা। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। নোটিস দেওয়া হয়েছে সুজাপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট তথা জেলা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ আব্দুল রহমান, কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মহঃ সরিউল সহ আরও কয়েকজন নেতাকে।
সূত্রের খবর, পয়লা এপ্রিলের একটি ঘটনার পরিপ্রেক্ষিতেই এই নোটিস জারি করা হয়েছে। নোটিসে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্টদের দুপুর ১২টার মধ্যে কালিয়াচক থানায় হাজিরা দিতে হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও এ বিষয়ে তৃণমূল নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনিক সূত্রে গোটা বিষয়টির উপর কড়া নজর রাখা হচ্ছে।
এপ্রিলের ঘটনার জেরে নোটিস, কালিয়াচক থানায় হাজিরার নির্দেশ।












Leave a Reply