মালদা, নিজস্ব সংবাদদাতা:— ভোট পর্ব মিটতেই আগামী সোমবারের গণনাকে সামনে রেখে জেলাজুড়ে সতর্ক প্রশাসন। কোনও রকম অশান্তি বা বিশৃঙ্খলা এড়াতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
তারই অংশ হিসেবে রবিবার দুপুর প্রায় বারোটা নাগাদ পুরাতন মালদার সাহাপুর এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ রুট মার্চ অনুষ্ঠিত হয়। সশস্ত্র বাহিনীর জওয়ানরা এলাকাজুড়ে টহল দিয়ে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গণনা কেন্দ্র এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণনা পরবর্তী পরিস্থিতি সম্পূর্ণ শান্তিপূর্ণ রাখতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সাধারণ মানুষকে ভয়মুক্ত পরিবেশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
ভোট মিটতেই সতর্ক প্রশাসন, গণনা ঘিরে জেলায় জোরদার নজরদারি।।












Leave a Reply