“অনৈতিক রাজনীতির অবসান চাই”—বললেন অজয় গাঙ্গুলি।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- ভয়মুক্ত, ভরসাযুক্ত সোনার বাংলা গঠন করতে বিরোধী দলের কোন বুথ, অফিস, সাইন বোর্ড, অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড বা অন্যকোন যানবাহনের স্ট্যান্ড দখল করা যাবেনা। অন্যকোন রাজনৈতিক দলের নেতৃত্বের নেমপ্লেট খোলা যাবেনা। কোনরকম অশান্তি, গন্ডগোল করা যাবেনা। করলে দল তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে-রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমনই সচেতনতামূলক বার্তা দিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। মঙ্গলবার সেই বার্তাই মালদার বিজেপি নেতাকর্মীদের কঠোরভাবে মেনে চলার ব্যাপারে সচেতন করলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি। এদিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পশ্চিমবঙ্গ গত ৫০ বছর ধরে যে অনৈতিক নিয়ম চলে আসছে এই নিয়মের তারা বদল চান। তারা ভয়মুক্ত, ভরসাযুক্ত পঞ্চিমবঙ্গ গঠন করতে সকলকে নিয়ে চলতে চান। তাই ভোটের ফল প্রকাশের পর কোথাও বিজয় মিছিল করা যাবেনা। বিজয় মিছিলকে কেন্দ্র করে কোনরকম অশান্তি, গন্ডগোল মেনে নেওয়া হবেনা। দলের কেউ যদি অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দলের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *