মালদা, নিজস্ব সংবাদদাতা :- রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক তৎপরতা বেড়েছে জেলাজুড়ে। তারই মধ্যে মালদার গাজোলে পুলিশের বড়সড় অভিযানে উদ্ধার হল ১৮টি গরু। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গাজোল থানার পুলিশ ১২ নম্বর জাতীয় সড়কের কদুবাড়ি এলাকায় নাকা চেকিং শুরু করে। সেই সময় সন্দেহজনক দুটি গাড়িকে আটকানো হয়। পরে গাড়ি দুটি তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোট ১৮টি গরু।
পুলিশের দাবি, গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কী উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল তা এখনও স্পষ্ট নয়। গাড়িতে থাকা ব্যক্তিদের কাছে গরু পরিবহনের বৈধ নথিপত্র চাওয়া হলে তারা তা দেখাতে পারেননি। এরপরই দুই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনার সঙ্গে গরু পাচার চক্রের যোগ থাকতে পারে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
উদ্ধার হওয়া ১৮টি গরুকে নিরাপদে স্থানীয় গোষালায় পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার পর থেকেই জাতীয় সড়ক এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
জাতীয় সড়কে নাকা চেকিংয়ে আটক দুই।












Leave a Reply