রাজনৈতিক পালাবদলের মাঝে ব্যতিক্রমী ছবি গড়বেতায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে পালা বদলের পর ভীতস্থত হয়ে বহু তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান আসছেন না গ্রাম পঞ্চায়েতে। এতেই থমকে রয়েছে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ,ঠিকঠাক সরকারি পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের পরিষেবা অব্যাহত রাখতে এবং উন্নয়নের ধারাকে বজায় রাখতে বুধবার দুপুরের পর পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু’নম্বর ব্লকের ১০ নম্বর জোগাড়ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত প্রধান গণেশ দত্ত কে নিজের আসনে বসালেন বিজেপির নেতাকর্মীরা।এই দিন গড়বেতা বিধানসভা কেন্দ্রের চার নম্বর মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক অরুন কুমার সিংহ জানিয়েছেন আগামী দিনে গ্রাম পঞ্চায়েত প্রধানের যাতে কোন কাজ করতে অসুবিধা না হয় সেই দিকে নজর রাখবে বিজেপির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *