গরু পাচারের সন্দেহে কড়া অভিযান জটেশ্বর ফাঁড়ির পুলিশের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের জটেশ্বর পুলিশ ফাঁড়ি এলাকার হেদায়েত নগরে পুলিশের অভিযানে উদ্ধার হল পাঁচটি গরু। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সন্দেহভাজন একটি গাড়িকে আটক করে তল্লাশি চালায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। তল্লাশি চলাকালীন গাড়ি থেকে পাঁচটি গরু উদ্ধার হয়। পরে গরুগুলির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে গাড়ির চালক কোনও বৈধ নথি দেখাতে পারেননি। এরপরই তাঁকে গ্রেপ্তার করে জটেশ্বর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে ওই উদ্ধার হওয়া গরুগুলিকে খোয়ারে পাঠানো হয়। পাশাপাশি গাড়িটিকেও আটক করেছে পুলিশ। জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায় জানান, “ধৃত ব্যক্তিকে বুধবার আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তিনি আরও জানান, অবৈধ এই কারবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং আগামীতেও পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *