রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নতুন ঘোষণা খাদ্যমন্ত্রীর।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- এই মুহূর্তের সব থেকে বড় খবর এবার থেকে রেশনে আর মিলবে না আটা, এবার থেকে সরাসরি খাঁটি গম পাবেন গ্রাহকরা। খাদ্য দপ্তরে দুর্নীতি ও কাটমানি রুখতেই এই বড় সিদ্ধান্তের কথা জানালেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী Ashok Kirtania।
মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল রেশন ব্যবস্থায় নিম্নমানের আটা সরবরাহ, ওজনে কম দেওয়া এবং দুর্নীতির। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই খাদ্য দপ্তর এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে। সরকারের দাবি, সরাসরি গম দেওয়া হলে সাধারণ মানুষ নিজেরাই পছন্দমতো আটা ভাঙাতে পারবেন, ফলে স্বচ্ছতা বাড়বে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে।
খাদ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, খাদ্য দপ্তরে কোনও রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জনমুখী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *