‘হেলমেট নেই মানেই জরিমানা’ — প্রশাসনের বার্তায় বদলাচ্ছে চিত্র।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- মোটরসাইকেল চালালে চালকের মাথায় হেলমেট থাকা বাধ্যতামূলক এটাই আইন। শুধু চালকই নন, বাইকে থাকা আরোহীর ক্ষেত্রেও হেলমেট ব্যবহার সমানভাবে জরুরি। অথচ দীর্ঘদিন ধরেই এই নিয়মকে উপেক্ষা করে জেলার বিভিন্ন প্রান্তে হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর ছবি বারবার সামনে এসেছে।তবে রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই ট্রাফিক নিয়ম কার্যকর করতে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। রাজ্য সরকারের নির্দেশে পুলিশ প্রশাসনের তরফে লাগাতার অভিযান ও সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। প্রশাসনের স্পষ্ট বার্তা “হেলমেট নেই মানেই জরিমানা।” ফলে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে চিত্রটা। এরই প্রভাব পড়েছে বাজারেও। ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় বর্তমানে উল্লেখযোগ্যভাবে বেড়েছে হেলমেট বিক্রি। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, আগের তুলনায় এখন অনেক বেশি মানুষ হেলমেট কিনতে দোকানে আসছেন। শুধু চালকের জন্য নয়, পরিবারের সদস্য কিংবা বাইকের আরোহীর জন্যও আলাদা হেলমেট কেনা হচ্ছে। ব্যবসায়ীদের কথায়, প্রশাসনের কড়াকড়ি ও সচেতনতার জেরে এখন সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে ভাবনা বেড়েছে। আর সেই কারণেই বাড়ছে হেলমেটের চাহিদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *