কেশপুর বাজারে কংগ্রেসের মিছিল, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরব নেতৃত্ব।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বাজারে মিছিল করল যুব কংগ্রেস। এই দিন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সভাপতি লক্ষ্মী ঘোষ, আজাহার মল্লিক, শেখ আরিফ,জেলা কংগ্রেসের পক্ষ থেকে মোঃ সাইফুল, সঞ্জীব সিট,স্নেহাশীষ পান্ডা, অনুপম ভট্টাচার্য,শেখ সাদ্দাম সহ অন্যান্য যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই দিন প্রতিবাদ মিছিলের পাশাপাশি সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয় কর্মী সমর্থকদের নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *