পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৫ই জুন অর্থাৎ শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এই দিন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের পাঁচ নম্বর সাতবাঁকুড়া অঞ্চলের উপস্বাস্থ্য কেন্দ্রে বৃক্ষরোপন করল উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। অন্যদিকে বিজেপির যুব মোর্চার উদ্যোগে সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন মন্দির প্রাঙ্গনে বৃক্ষরোপনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করল বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকেরা।
উপস্বাস্থ্য কেন্দ্রে সবুজায়নের বার্তা, পরিবেশ দিবসে গাছ লাগালেন স্বাস্থ্যকর্মীরা।












Leave a Reply