আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটার দেওগাঁও হাই স্কুলে শনিবার যেন উৎসবের আবহ তৈরি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক বর্মন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার স্কুলে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও অভিভাবকরা। এদিন সকালে মন্ত্রী দীপক বর্মন স্কুলে পৌঁছাতেই ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অভিভাবকরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে প্রধান শিক্ষক তথা রাজ্যের পূর্ণমন্ত্রী দীপক বর্মনকে সংবর্ধনা মঞ্চে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে ফুল, উত্তরীয় ও শুভেচ্ছা জানিয়ে সম্মানিত করে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদ্যালয় চত্তরে চারাগাছ রোপণ করেন মন্ত্রী দীপক বর্মন। পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরে তিনি সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
প্রধান শিক্ষক থেকে পূর্ণমন্ত্রী, দীপক বর্মনকে সংবর্ধনা বিদ্যালয়ে।












Leave a Reply