জটেশ্বরে বড় সাফল্য পুলিশের, চুরি যাওয়া টাওয়ার সরঞ্জাম উদ্ধার।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- জটেশ্বরে মোবাইল টাওয়ার থেকে মূল্যবান সরঞ্জাম চুরির ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকেই উদ্ধার হয়েছে চুরি যাওয়া মোবাইল টাওয়ারের মূল্যবান সরঞ্জাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ জুন জটেশ্বর শিব মন্দির সংলগ্ন এলাকায় অবস্থিত একটি মোবাইল টাওয়ার থেকে গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির লিখিত অভিযোগ জমা পড়ে জটেশ্বর আউট পোস্টে। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। তদন্তের দায়িত্বে ছিলেন জটেশ্বর আউট পোস্টের এএসআই রাজু সরকার। তদন্তের সূত্র ধরে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইল টাওয়ারের সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ৯ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। এবিষয়ে জটেশ্বর আউট পোস্টের ওসি জগদীশ রায় জানান, “ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *