ফর্ম জমার পরও মেলেনি অনুদান, ক্ষুব্ধ উপভোক্তাদের প্রতিবাদ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে পালা বদলের পর তৃণমূল সরকারের আমলের লক্ষী ভান্ডার প্রকল্পের নাম পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার করা হয়েছে। শুরু হয়েছে ফরম পূরণের কাজ। কিন্তু সেই ফরম পূরণ করার পর টাকা না পাওয়ায় এবার বিক্ষোভ দেখালো মহিলারা। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড BDO অফিসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ায় বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মহিলারা। অভিযোগ গত ৩১মে তারিখে অন্নপূর্ণা ভাণ্ডারের ফরম পূরণ করার পরও কোন টাকা পাওয়া যায়নি। যদিও এই বিষয় নিয়ে BDO দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন বেশ কিছু মহিলা বিক্ষোভ দেখালেও এই ফরমে স্পষ্ট নির্দেশিকা রয়েছে,তা তদন্ত প্রক্রিয়া না পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাবেন না। বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করার পর তবেই সেই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে খুব তাড়াতাড়ি সেই তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হবে,এই বিষয় মহিলাদের জানানো হলে তারা বাড়ি ফিরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *