মেদিনীপুর, খড়গপুর, ঘাটাল-সহ একাধিক আদালতে বিশেষ লোক আদালত ১৩ জুন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সারা দেশের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার আদালত গুলিতেও আগামী ১৩ জুন বসছে লোক আদালত। মেদিনীপুর জেলা আদালত, খড়গপুর, ঘাটাল মহকুমা আদালত, গড়বেতা এবং দাঁতন চৌকি আদালতে ওই দিন কয়েক হাজার আপস যোগ্য মামলার নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক লোন, ইলেকট্রিসিটি অ্যাক্ট, এন আই অ্যাক্ট, ওয়াটার বিল সহ সমস্ত সিভিল মামলা এই লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এস আই আর এবং নির্বাচন জনিত আবহে নির্ধারিত তারিখে লোক আদালত অনুষ্ঠিত হয় নি।এর ফলে মামলার পরিমাণ অনেক টাই বেড়েছে। এই মামলার থেকে সহজেই নিমেষে ও বিনা মূল্যে সমাধান পেতে এই লোক আদালতের সুযোগ গ্রহন করতে জনগনকে আহবান জনিয়েছেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক শাহিদ পারভেজ। তিনি জানান, জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশে এন আই অ্যাক্ট বিষয়ক একটি বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই। চেক বাউন্স সারা দেশে তার পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে। সেই কারনে সাধারন মানুষকে পরিত্রাণ দেওয়ার লক্ষ্যে এই ধরনের লোক আদালত দেশে এই প্রথম অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *