চার জেলার উন্নয়ন পর্যালোচনায় মালদায় মুখ্যমন্ত্রী, কড়া নিরাপত্তায় প্রশাসনিক বৈঠক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— রাজ্যে পালা বদলের পর আজ প্রথমবার মালদায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে জোরকদমে চলছে প্রস্তুতি। বেলা ২টা থেকে মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিংকর সদনে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক।

এই বৈঠকে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। বৈঠকে চার জেলার উন্নয়নমূলক কাজ, প্রশাসনিক অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মুখ্যমন্ত্রীর আগমনকে সামনে রেখে ইতিমধ্যেই মালদা কলেজ অডিটোরিয়াম সেজে উঠেছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মীরা। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সভাস্থলের পরিকাঠামো—সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসনের তৎপরতায় গোটা এলাকাজুড়েই এখন চূড়ান্ত ব্যস্ততার ছবি ধরা পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *