লোক আদালতে নজিরবিহীন উদ্যোগ, বিচারকের আসনে বসে সম্মান পেলেন দুই বৃহন্নলা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সারা রাজ্যের পাশাপাশি সারা শনিবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলার আদালত গুলিতে অনুষ্ঠিত হল লোক আদালত। মেদিনীপুর জেলা আদালত, খড়গপুর ও ঘাটাল মহকুমা আদালত, গড়বেতা ও দাঁতন আদালতে অনুষ্ঠিত এই লোক আদালতে বেঞ্চে দুই জন বৃহ্নলাকে বিচারকের আসনে বসিয়ে সম্মানিত করা হয়। সর্ব স্তরের মানুষের অধিকার ও মর্যাদা সমান – সংবিধানের এই বার্তাকে জন মানসে পৌঁছে দিতেই খুশি আক্তার ও নেহা মন্ডল নামের ওই দুই বৃহ্নলাহে এই আসনে একদিনের লোক আদালতের বিচারকের আসনে বসার সুযোগ দিয়ে সম্মানিত করা হয় বলে মন্তব্য করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক শাহিদ পারভেজ। এতদুপোলক্ষে আয়োজিত একটি সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধক করা হয়। উদ্বোধক করেন জেলা ও দায়রা বিচারক তথা কর্তৃপক্ষের চেয়ারম্যান সুপ্রতিম দাশগুপ্ত। তিনি ঋণগ্রস্ত গরীব মানুষদের লোক আদালতের সুযোগ গ্রহন করার হবেন জানান। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফেদ জানানো হয়েছে জেলার আদালত গুলিতে মোট কুড়িটি বেঞ্চের জন্য ৯৪০০ টি নোটিশ ইস্যু করা হয়েছে। এবং আদায় করা হয়েছে ৭ কোটি ৬৮ লক্ষ ৪৩ হাজার ৫০০ টাকা। এই অভিযোগের মধ্যে ৫ হাজার ২০০ টি কেস নিষ্পত্তি করা হয়েছে এই লোক আদালতের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *