বাইক চুরির রহস্যভেদ! চুরি যাওয়া গাড়ি নিয়ে ঘুরতেই ধরা পড়ল দুই কিশোর।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মানিকচকের মথুরাপুরে চুরির মোটর বাইকসহ ধরা পড়লো দুই নাবালক, চলল উত্তম মাধ্যম, ঘটনাস্থলে মানিকচক থানার পুলিশ উপস্থিত হয়ে আটক করে দুই নাবালককে। প্রসঙ্গত বিগত কয়েক সপ্তাহ ধরে প্রতিনিয়ত বাইক চুরির ঘটনা ঘটছে মানিকচকের মথুরাপুরে। ইতিমধ্যে বিগত একমাসের প্রায় সাতটি বাইক চুরির ঘটনা ঘটেছে। এমনকি বিগত শনিবার মথরাপুরের হাট থেকে শেখপুরার বাসিন্দা শেখ সাদ্দামের একটি মোটর বাইক চুরির ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি পর কোন খোঁজ না পেয়ে মানিকচক থানায় একটি অভিযোগও করে সাদ্দাম। এরই মধ্যে রবিবার রাতে মথুরাপুর স্ট্যান্ডে সেই চুরি যাওয়া বাইক নিয়ে দুই নাবালকে দেখে ফেলে তারই এক আত্মীয়। হাতেনাতে তাদের বাইক সহ পাকড়াও করে তারা, পাকড়াও করে চলে মারধর তবে ঘটনাস্থলে থাকা স্থানীয় বেশ কিছু বাসিন্দা তাদের মারধর করতে বাধা দেয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে মানিকচক থানার পুলিশ আটক করে নিয়ে যায় দুই নাবালককে ও হেফাজতে নেওয়া হয় বাইকটিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *