উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:-এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হল।শুক্রবার রাতে শিলিগুড়ি পুরসভার ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা শহরের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী সঞ্জয় সিংহল এই অভিযোগ দায়ের করেন।অভিযোগে দাবি করা হয়েছে,বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক উস্কানিমূলক মন্তব্য করেছিলেন।অভিযোগকারীর দাবি,চারটি নির্দিষ্ট বক্তব্যের উল্লেখ করে তিনি থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।এর মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে করা একটি বিতর্কিত মন্তব্যও রয়েছে বলে জানা গিয়েছে।সঞ্জয় সিংহলের অভিযোগ,ওই ধরনের বক্তব্য জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করতে পারে।সেই কারণেই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *