গড়বেতার চন্দ্রকোনারোডে কংগ্রেসের শক্তিবৃদ্ধি, যোগ দিলেন ৪২ জন কর্মী-সমর্থক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে পালাবদলের পর জাতীয় কংগ্রেসের শক্তি বৃদ্ধি। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ব্লক কংগ্রেস কার্যালয় প্রাঙ্গনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৪২ জন কর্মী যোগদান করলেন জাতীয় কংগ্রেসে। এই দিন নব কংগ্রেস কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা কমিটির সভাপতি দেবাশীষ ঘোষ,কার্যকরী সভাপতি অরূপ মুখার্জি, ব্লক কার্যকারী সভাপতি শেখ সাদ্দাম আলী সহ অন্যান্য জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *