বোস্টম মোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহতদের হাসপাতালে ভর্তি।।

নিজস্ব সংবাদদাতা, গড়বেতা: ফের পথ দুর্ঘটনা রাজ্য সড়কে। গড়বেতার বোস্টম মোড় এলাকায় একটি যাত্রীবোঝাই বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেদিনীপুর অভিমুখে যাওয়ার সময় বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনার জেরে বাসের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার বিকট শব্দ শুনেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গড়বেতা থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনার পর স্থানীয় মহলে বাড়ছে ক্ষোভ। স্থানীয়দের একাংশের মতে, দুর্ঘটনার পুনরাবৃত্তি রুখতে গাড়িচালকদের যেমন আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন, তেমনই প্রশাসনের তরফে রাস্তার বেহাল দশা দ্রুত মেরামত করা দরকার। সঠিক পরিকাঠামো ও ঠিকঠাক রাস্তা নির্মাণ না হলে এই ধরণের দুর্ঘটনা এড়ানো অসম্ভব। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *