পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রকে ওরাল সেক্সয়ের ঘটনায় বিদ্যালয়ের অস্থায়ী সাফাই কর্মী ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। এবার বিদ্যালয়ের প্রিন্সিপালের অপসারণ চেয়ে সোমবার সকালে বিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখালেন কিছু অভিভাবক। বিদ্যালয়ের গেটে দড়ি দিয়ে বেঁধে তারা বিক্ষোভ শুরু করেন। বহু ছাত্র-ছাত্রী, বিদ্যালয়ের স্টাফ স্কুলে ঢুকতে বাধাপ্রাপ্ত হন। অভিভাবকদের বিক্ষোভে ছোট ছোট শিশুরা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। সাময়িক ব্যাহত হয় পঠন-পাঠন। গত শুক্রবার ওই ইংরেজি মাধ্যম স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রকে ওরাল সেক্সের অভিযোগ ওঠে বিদ্যালয়ের এক সাফাই কর্মীর বিরুদ্ধে। অভিযোগ আসার পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ওই সাফাই কর্মীকে আটক করে রাখে। পুলিশ এলে পুলিশের হাতে ওই সাফাই কর্মীকে তুলে দেওয়া হয়। ভিক্ষভকারী অভিভাবকদের বক্তব্য বিদ্যালয়ের প্রিন্সিপাল কে অপসারণ করতে হবে। ঋণ অভিভাবকদের হৈহট্টগোলে বিদ্যালয়ের পঠন-পাঠনের পরিবেশ সাময়িক বিঘ্নিত হয়।
মেদিনীপুরে পড়ুয়া যৌন হেনস্তার অভিযোগে ক্ষোভ, প্রিন্সিপালের অপসারণ দাবিতে স্কুল গেটে অভিভাবকদের বিক্ষোভ।












Leave a Reply