বাড়ি থেকে ডেকে এনে হাসুয়ার কোপ, মালদায় যুবক খুন; গুরুতর জখম ভাই।

মালদা , নিজস্ব সংবাদদাতা: — ব্রাউন সুগার নিয়ে গন্ডগোল। ফোন করে বাড়ি থেকে ডেকে এক যুবককে এলপাথারি হাসুয়ার কোপ মেরে খুনের অভিযোগ। আশঙ্কাজনক আরো এক। কালিয়াচক থানার জালুয়াবাথাল গ্ৰামের ঘটনা। পুলিশ জানায় মৃতের নাম আশরাফুল শেখ ,৩২ । এই ঘটনায় তার ছোট ভাই সাদিকুল শেখও গুরুতর জখম হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠেছে প্রতিবেশী পিলু শেখের বিরুদ্ধে। মৃতের বাবা রাকিব শেখ জানান অভিযুক্ত এলাকায় ব্রাউন সুগার বিক্রি করে। মঙ্গলবার সকাল ৭ টা নাগাদ তার দুই ছেলেকে বাড়ি থেকে ডেকে হাসুয়া দিকে কোপানো হয়। তারমধ্যে তার এক ছেলের মৃত্যু হয়েছে আর এক ছেলে ভর্তি হাসপাতালে। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তর খোঁজ চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *