মালদা, নিজস্ব সংবাদদাতা:– ডাইনি অপবাদে আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ গ্রামের বেশ কয়েকজন মোড়ল মাতব্বরদের বিরুদ্ধে। একবিংশ শতাব্দীতেও মধ্যযুগীয় বর্বরতা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামে। ইতিমধ্যে এই ঘটনায় মালদা থানায় সাতজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে ওই আদিবাসী মহিলা ও তার স্বামীকে ডেকে চলে বেধরক মারধর। মোড়ল মাতব্বরদের নির্দেশে নাকি আদিবাসী দম্পতিকে মাঝখানে রেখে ডাইনির নিদান দেওয়া হয়। শুধু অপবাদ নয়, ডাইনি সন্দেহে তাদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের ফলে নির্যাতিতা মহিলাকে জুতোপেটা পর্যন্ত করা হয়। মারধরের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
অবশেষে নির্যাতিতা মহিলার ভাই ঘটনার খবর পেয়ে ছুটে আসে এবং বাঁচাতে গেলে তাকেও বেধড়ক ভাবে মারধর করা হয়। সঙ্গে ছাড় পায়নি তাদের সন্তানও। নিদান দেওয়া হয় গ্রাম ছাড়ার। ঘটনার খবর পেয়ে নির্যাতিতা দম্পতিকে উদ্ধার করে নিয়ে যায় মালদা থানার পুলিশ। মারধরের ফলে নির্যাতিতা আদিবাসী মহিলা অসুস্থ হয়ে পড়ে এবং বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে নির্যাতিতা দম্পতি তাদের দুই সন্তানকে নিয়ে গ্রাম ছাড়া রয়েছেন। গ্রামে ঢুকলে নাকি তাদেরকে খুন করা হবে এমনটাই হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে প্রাণের ভয়ে বাবার বাড়িতে আশ্রয় নিতে হয়েছে নির্যাতিতা পরিবারকে।
তাই নিজেদিতা পরিবার টি ইতিমধ্যেই মালদা থানায় লিখিত অভিযোগ করেছে। তারা নিজের গ্রামে নিজের বাড়িতে যাওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি
পুলিশ ইতিমধ্যে এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে l
বিজেপি বিধায়ক গোপাল সাহা জানান আদিবাসী মহিলাকে ডাইনি সন্দেহে যে মারধরের ঘটনা এ ঘটনা অত্যন্ত নিন্দনীয় লজ্জা জনক আমি বিষয়টি শুনেছি গ্রামের মানুষদের সাথে কথাও বলেছি। পুলিশকে বলা হয়েছে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে l পাশাপাশি তাদের গ্রামে নিজের বাড়িতে ফিরিয়ে আনা হবে












Leave a Reply