ধান তোলার সময় বজ্রাঘাতে প্রাণ গেল গৃহবধূর, শোকের ছায়া গড়বেতায়।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বজ্রপাতে এক মহিলার মৃত্যুর ঘটনা’কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুকির কাশিকাঁটা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে ওই মৃত মহিলার নাম বাসন্তী ভূঁইয়া, বয়স আনুমানিক ৫৮ বছর, পরিবার সূত্রে জানা যায় রবিবার বিকেলে বাড়ির অদূরে মাঠে ধানের তোলা তোলার সময় বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে ওই মহিলা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। রাতেই ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে সোমবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *