আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে জটেশ্বরে কাওরিয়া বমের উদ্যোগে প্রতিবারের মতো এবারও পুণ্যার্থীদের জন্য বিশেষ ভান্ডারার আয়োজন করা হয়। এদিন জটেশ্বর শিব মন্দির চত্বর এলাকায় আয়োজিত এই ভান্ডারায় শিবের দর্শনে আসা অসংখ্য পুণ্যার্থী অংশ নেন।শিবের দর্শনে আসা পুণ্যার্থীদের জন্য প্রসাদ হিসেবে শরবত ও খিচুড়ির ব্যবস্থা করা হয়। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের পাশাপাশি সুষ্ঠুভাবে গোটা আয়োজন সম্পন্ন করেন উদ্যোক্তারা।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় ভাবাবেগ ও মানুষের সেবার উদ্দেশ্যে আগামী দিনেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
শিব দর্শনে পুণ্যার্থীদের ঢল, জটেশ্বর মন্দির চত্বরে কাওরিয়া বমের ভান্ডারা।












Leave a Reply