বীরভূম,নিজস্ব সংবাদদাতা:- বীরভূমের রামপুরহাটের প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে বাড়ির দলীয় কার্যালয় থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আশীষ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাটি খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের দিকেও নজর রয়েছে তদন্তকারীদের।
রামপুরহাটে প্রাক্তন বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা।












Leave a Reply