পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবসান এলাকার এবি মার্কেটে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চক্ষুছানি অপারেশন শিবির। প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবারের নিয়মিত উদ্যোগের অংশ হিসেবেই এই স্বাস্থ্য পরিষেবা শিবিরের আয়োজন করা হয়।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই শিবিরে মোট ৬২ জনের চোখ পরীক্ষা করা হয়। পরীক্ষার পর ৮ জনের চক্ষুছানি (ক্যাটার্যাক্ট) অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।
শিবিরে চিকিৎসা পরিষেবা প্রদান করে মেদিনীপুর রোটারি আই হাসপাতাল। সমগ্র কর্মসূচির আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিল পশ্চিম মেদিনীপুর এবি হিউম্যান কেয়ার সোসাইটি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চক্ষু পরিষেবা পৌঁছে দিতে এবং চোখের রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতেই প্রতি মাসে এই ধরনের শিবিরের আয়োজন করা হচ্ছে।












Leave a Reply