পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে আয়োজন করা হলো বর্ণাঢ্য সাইকেল র্যালির।
শুক্রবার আয়োজিত এই র্যালি চন্দ্রকোনারোড বিডিও অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। হাতে জাতীয় পতাকা নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন কয়েকশো যুবকরা।
স্বাধীনতা দিবস উপলক্ষে দেশপ্রেম ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয় গোটা শহরজুড়ে। আয়োজকদের দাবি, ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলার পাশাপাশি জাতীয় পতাকার মর্যাদা ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জাতীয় পতাকা হাতে চন্দ্রকোনারোডের রাজপথে কয়েকশো যুবক, ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল র্যালি।।












Leave a Reply