‘তোলা আদায় বন্ধ করতে হবে’, টোটো নিয়ে মিছিল করে হবিবপুর থানায় চালকরা।।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- টোটো চালকের কাছ থেকে তোলা আদায় বন্ধের দাবীতে সোমবার মালদার হবিবপুর ব্লকে আন্দোলন করল আরএস.পির শ্রমিক সংগঠন ইউটিইউসি অনুমোদিত মালদা জেলা টোটো ই-রিক্সা মজদুর ইউনিয়ন। আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন আইহো স্ট্যান্ড থেকে সংগঠনভুক্ত টোটো চালকরা টোটো নিয়ে মিছিল করে হবিবপুর থানায় যান। সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নিকট তাদের ডেপুটেশন পেশ করেন। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন আর.এস.পির জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে। তিনি অভিযোগ করে বলেন, তাদের সংগঠনভুক্ত টোটো চালকদের কাছ থেকে আইহো স্ট্যান্ডে এক হাজার টাকা করে তোলা দাবী করছে কিছু টোটো চালক দুষ্কৃতকারী। এছাড়াও টোটো চালানোর জন্য চেইন বাবদ টাকা দাবী করছে তারা। এর প্রতিবাদেই সোমবার তারা হবিবপুর থানায় এসে তোলাবাজি অবিলম্বে বন্ধ করার দাবী জানাতে ডেপুটেশন মাধ্যমে লিখিত অভিযোগ তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *