মালদা, নিজস্ব সংবাদদাতা:—- মালদার গাজোলের আহোরা ১২ নং জাতীয় সড়কে একটা লড়িতে আগুন লেগে যায় আজ ভোরের দিকে। আগুন ধাও ধাও করে জ্বলছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার বিশাল পুলিশ বাহিনী । এই দৃশ্য দেখার জন্য প্রচুর লোকের সমাগম হয় কিন্তু কোন ভাবে আগুন আয়তে আসেনি । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার দমকল দপ্তরের ফোন করেন প্রায় দেড় ঘন্টা পর দমকলের কর্মীরা ঘটনার স্থলে এসে পৌঁছায় এবং আগুন আয়ত্তে নিয়ে আসেন। জানা যায় গাজোলের ময়না 12 নম্বর জাতীয় সড়ক এলাকায় একটি ডাম্পার নুড়ি গাড়ি এক্সিডেন্ট হয় ভোরের দিকে সেই ডাম্পার লরি গাড়ি গাজোল টোল প্লাজার রিকভারি ভ্যানে করে গাজোলে নিয়ে আসছিলেন গাজোলে নিয়ে আসার সময় আহোরা ১২ নং জাতীয় সড়কে হঠাৎ করে লরিতে আগুন লেগে যায় অল্পের জন্য রিকভারি ভ্যান রক্ষা পেয়ে যায় সে আগুন বিবর্শ আগুন। লরির সামনের চাকা পুড়ে ছাই হয়ে যায় এবং তেলের ট্রেনটি থেকে তেল বের হতে থাকে এবং আগুন ধাও ধাও করে জ্বলতে থাকে। বেশ কিছু সময় গাড়ি বন্ধ ছিল আগুনের জন্য। এ দুর্ঘটনার ফলে একটি লেন বন্ধ হয়ে যায়। পুলিশ প্রশাসন একটি লেন দিয়ে গাড়ি যাতায়াত করার ব্যবস্থা করেন।
দুর্ঘটনাগ্রস্ত ডাম্পার উদ্ধারের পথে আগুন, গাজোলের জাতীয় সড়কে চাঞ্চল্য ও যানজট।












Leave a Reply