আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ৩ নং এরিয়া কমিটির অন্তর্গত বড়ডোবা সংলগ্ন জামতলা বাজারে সিপিআই(এম) পার্টির পথসভা চলাকালীন স্থানীয় বিজেপি দুষ্কৃতীরা হামলা চালায় এবং চেয়ার টেবিল সহ সবকিছু ভাঙচুর করে । ঘটনায় বেশ কয়েকজন গুরুতর হয়ে হাসপাতালে ভর্তি হন । মাথা ফাঁটে সারাভারত কৃষক সভার ফালাকাটা ব্লক কমিটির সম্পাদক কম: ঈশ্বর রায়ের। তিনি এর ১৫ বছর আগেও এভাবেই পালা বদলের পর তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়ে হাত, পা ভাঙার পরেও প্রাণে বেঁচে ছিলেন । এছাড়াও গতকালের ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডিওয়াইএফআই আলিপুরদুয়ার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কম: দীপক বর্মন, গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী নমিতা বর্মন এবং স্থানীয় সিপিআইএম নেতা কম: হরেকৃষ্ণ মন্ডল । ঘটনার রাতেই আক্রান্তদের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে ফালাকাটা থানায় ।
সিপিআই(এম)-এর পথসভায় হামলার অভিযোগ, মাথা ফাটল কৃষকসভার ফালাকাটা ব্লক সম্পাদকের।












Leave a Reply