পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার ঘাটালের বীরসিংহ গ্রামে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এই দিন বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিদ্যাসাগরের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং তাঁর জীবন ও সমাজ সংস্কারে অবদানের কথা স্মরণ করেন। বিদ্যাসাগরের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে বীরসিংহ গ্রামে এদিন উৎসবের আবহ তৈরি হয়। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
বিদ্যাসাগরের জন্মবার্ষিকী ঘিরে বীরসিংহে উৎসব, বিশেষ নিরাপত্তায় মুখ্যমন্ত্রীর সফর।।












Leave a Reply