পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকারের নির্দেশ অনুসারে এবং পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে চন্দ্রকোনারোডের ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে আয়োজন করা হলো সেবা সেতু অভিযান। শুক্রবার এই শিবিরের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের কাছে একাধিক সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে সহায়তা করা হয়। সরকারি পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষকে দূরে যেতে না হয়, সেই লক্ষ্যেই স্থানীয় স্তরে এই ধরনের শিবিরের আয়োজন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই দিন শিবিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন গড়বেতা ৩ নম্বর ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য-সহ প্রশাসনের আধিকারিক ও স্থানীয় বিশিষ্ট সমাজসেবী গৌতম কৌরী,পলাশ সেন প্রণব ঘোষ সহ অন্যান্যরা। শিবিরকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ দেখা যায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী দিনেও সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ নেওয়া হবে।
গড়বেতা-৩ ব্লক প্রশাসনের উদ্যোগে সেবা সেতু শিবির, একাধিক পরিষেবা নিয়ে সহায়তা।












Leave a Reply