নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: – বছরের প্রথম দিনেই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো মিট আপ। রবিবার গঙ্গারামপুর কালদিঘি পার্কে এদিনের এই Meet up এর আয়োজন করা হয় DM ইউটুবার গ্রুপের পক্ষ থেকে। মূলত কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে সুসম্পর্ক তৈরী করে উন্নত কনটেন্ট তৈরির উদ্দেশ্যেই এদিনের এই মিটাপের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিনের মিটাপে হাজির ছিলেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার প্রায় ৫০ জন কনটেন্ট ক্রিকেটার। শুরুতেই কেক কেটে নতুন বছর সেলিব্রেট করেন উদ্যোক্তারা।এরপরেই কি করে উন্নত কনটেন্ট তৈরি করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে এক প্রস্তর আলোচনা সারেন উপস্থিত সকল কনটেন্ট ক্রিয়েটররা।এই বিষয়ে DM YOUTUBER গ্রুপের অন্যতম সদস্য অরিন্দম সরকার জনান।
কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে সুসম্পর্ক তৈরী করে উন্নত কনটেন্ট তৈরির উদ্দেশ্যে মিটাপের আয়োজন।












Leave a Reply