সাঁকরাইল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে শোভাযাত্রা সহকারে যুব দিবস পালিত হল।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- যুব দিবস পালিত হল সাঁকরাইল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে শোভাযাত্রা সহকারে। রাজ্যের তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী নির্দেশ মত “যুব দিবস” পালন করলেন সাঁকরাইল ব্লকের যুবর পক্ষ থেকে । ১৯ ৮৫ সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করেন স্বামী বিবেকানন্দের জন্ম দিনটিতে । আজ স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্ম দিনটিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্দেশ দিয়েছিল যুব দিবস হিসেবে পালন করতে সেই মোতাবেক বিভিন্ন জায়গায় দেখা গেল স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করতে। সাঁকরাইল ব্লকের যুব সভাপতি প্রণয় কাঁড়ার নেতৃত্বে চাঁপাতলা থেকে শীতলা তলা পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন শোভাযাত্রায় স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণ সারদা মায়ের সং সাজানো হয় এবং স্বামী বিবেকানন্দের যুবকদের উদ্দেশ্যে বিভিন্ন বাণী ট্যাবলের মাধ্যমে রাখা হয়। উপস্থিত ছিলেন সাঁকরাইল বিধানসভার বিধায়িকা প্রিয়া পাল, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অরূপের ভট্টাচার্য, সমিতির সভাপতি সোনালী দাস, জেলা পরিষদের খাদ্যের কর্মদক্ষ নাসিমা বেগম কাজী, সাঁকরাইল ব্লকের সভাপতি অমৃত বসু সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *