তাঁত শিল্পীর তৈরি রামায়ণ শাড়ি নিয়ে শিল্পী নিজেই চললেন অযোধ্যায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া জেলার হবিবপুরের রাঘবপুর মাঠপাড়ার বাসিন্দা হস্তচালিত তাঁত শিল্পী পিকুল রায় এক বছরেরও বেশি সময় ধরে সিল্কের সুতোয় সূক্ষ্ম কাজের মাধ্যমে হস্তচালিত তাঁতে বুনেছেন আস্ত একটা শাড়ি, নাম দিয়েছেন রামায়ণ। শাড়িতে ফুটিয়ে তুলেছেন রামের বনবাস থেকে রাম রাবণের যুদ্ধ হয়ে অযোধ্যায় ফিরে রামের অভিষেক পর্যন্ত। অসাধারণ শিল্প নৈপুণ্য ফুটে উঠেছে তার এই শাড়িতে যা বাংলার হস্তচালিত তাঁত শিল্পের এক অনন্য নিদর্শন।
শাড়িটি দেখার পর বহু মানুষ কিনতে চাইলেও তিনি বিক্রি করতে নারাজ। তার ইচ্ছা ২২ শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে উপহার হিসেবে সশরীরে উপস্থিত থেকে শাড়িটি দিতে চান। বাংলার উপহার হিসেবে শাড়িটি প্রদর্শিত হোক অযোধ্যার রাম মন্দিরে। আর এই বাসনা নিয়েই তিনি এবং তার দাদা অনন্ত রায় অযোধ্যা যাওয়ার জন্য ট্রেনের রিজার্ভেশন টিকিট না পেয়েও জেনারেল কম্পার্টমেন্টে উঠে বসলেন আজ। গন্তব্য অযোধ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *