যারা কানে দুল পরে চেঁচামেচি করছে, তারা বাড়িতে যেন বলে আসে নামটা কেটে দেয়, বিস্ফরোক দিলীপ ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  মেদিনীপুর শহরে একদিকে বিজেপির যুব আড্ডায় উপস্থিত দিলীপ ঘোষ। অন্যদিকে একই সময়ে একই স্থানে যুব তৃণমুলের বাইক মিছিলকে ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা। উভয়পক্ষের চোর শ্লোগানে সরগরম মেদিনীপুর শহরের পঞ্চুরচক এলাকা। মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের পঞ্চুরচকে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিজেপি যুব মোর্চার। বিকেলে ৬ টা নাগাদ সেই যুব আড্ডায় উপস্থিত হন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সেই সময়ে কলেজ ময়দান থেকে বাইক মিছিল বের হয় যুব তৃণমুলের। বাইক মিছিল পঞ্চুরচকে পৌঁছাতেই উভয়পক্ষের শ্লোগান জোরালো হয়। উভয়পক্ষই চোর চোর শ্লোগান দিতে থাকে। এমনকি বাইক মিছিল পুনরায় ফিরে আসতে মাইক হাতে চোর শ্লোগান দিতে দেখা যায় দিলীপ ঘোষকেও। ঘটনায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। শুধু তাই নয় শালবনীর ভাদুতলাতেও দিলীপ ঘোষকে লক্ষ্য করে চোর শ্লোগান দেয় তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে ঘটনার কথা তুলে ধরে বিস্ফোরক বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভাদুতলায় আমাকে দেখে বেশকিছু লোক ঘেউঘেউ করতে শুরু করল। আমি TMC নেতাদের বলে দিচ্ছি, যদি ভাবেন এভাবে ভোট করাবেন, আমরা পোস্টার ব্যানার নিয়ে ভোট করব না, অন্য কিছু নিয়ে ভোট করব। যারা কানে দুল পরে চেঁচামেচি করছে, তারা বাড়িতে যেন বলে আসে নামটা কেটে দেয়। দিলীপ ঘোষ এরকম জোরচোরদের বুকে পা দিয়ে ১৮ টা MP জিতেছে। দিলিপ ঘোষ সমাজ বিরোধী, গুন্ডা, গাছকাটা, পকেটমারদের ভয় পায়না, কানের নিচে দু থাপ্পড় দিলে সাতদিন শুনতে পাবেনা। কামাচ্ছো, করে খাচ্ছো খাও, কেন চুলকাচ্ছ, আমরা চুলকালে ঘাস ফুটতে দেবো না।*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *